বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অব সেন্ট অ্যান্ড্রিউ প্রদান করেছেন। এ পুরস্কার প্রদান অনুষ্ঠান গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয়। সেখানে এ দুই নেতার মধ্যে আলোচনা চলছে। খবর তাসের।
পুতিন বক্তব্য দেয়ার সময় শি জিনপিংকে তার প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, ‘এই পুরস্কার আমাদের দু’দেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে আপনার বিশেষ অবদানের জন্য রাশিয়ার স্বীকৃতি।’
এ রুশ নেতা আরো বলেন, ‘শি জিনপিং পারস্পরিক স্বার্থে রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে ধারাবাহিকভাবে সমর্থন করেন।’
পুতিন উল্লেখ করেন যে, ২০১৩ সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়া সফর করেন। আর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।
পুতিন বলেন, ‘তার পর থেকেই রাশিয়া ও চীনের মধ্যে অংশীদারিত্ব ক্রমান্বয়ে জোরদার হয় এবং এটা অব্যাহত রয়েছে। এ রুশ নেতা দ্বি-পাক্ষিক বাণিজ্যিক, আর্থিক, সামরিক ও মানবিক খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে শি জিনপিংয়ের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ আন্তর্জাতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে।’
আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ ও কাজাখস্থানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের পর তৃতীয় কোন বিদেশি নাগরিক হিসেবে চীনের প্রেসিডেন্ট এ পুরস্কার পেলেন।
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয়: স্পিকার
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন: মাহদী আমিন
নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে : ড. মঈন খান
গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর
চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট
২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন
রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন শি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
- 515
Tag :
জনপ্রিয় সংবাদ


























