ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোগীদের ভালোবেসে চিকিৎসা দিলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

রবিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম হলো দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এটি জনগণের মৌলিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও আমরা সব মানুষের দোরগোড়ায় সেই সেবা পৌঁছে দিতে পারিনি।

এটা আমাদের ব্যর্থতা।’তিনি আরো বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ এখনও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা সদরের হাসপাতালগুলোতে কিছু শয্যা থাকলেও সেখানে অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক সেবা পাচ্ছে না। আমাদের গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা প্রায় নেই বললেই চলে।

স্বাস্থ্য খাতের বিভিন্ন অসংগতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আগের সরকারের আমলে কেনা অনেক চিকিৎসা সরঞ্জাম এখনও বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। আমি ঠাকুরগাঁও হাসপাতালে দেখেছি, বিদ্যুৎ উৎপাদনের জেনারেটর আছে কিন্তু তেল বরাদ্দ নেই। অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই। এই সিস্টেম ঠিক করতে না পারলে শুধু বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়। মেশিন আনা হলেও তা চালানোর জন্য টেকনিশিয়ান বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেই।

এই অবস্থার পরিবর্তন জরুরি।’চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা অত্যন্ত মেধাবী ও আন্তরিক। তবে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে হৃদয়ের অভাব বা মানবিক দৃষ্টিভঙ্গির অভাব অনেক সময় পরিলক্ষিত হয়। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রতি মানবিক হতে হবে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতে অনেক কাজ বাকি। প্রধানমন্ত্রী এবং আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগ্রহী। জিয়াউর রহমান স্বাস্থ্য খাতে অনেক গুরুত্ব দিয়েছিলেন এবং খালেদা জিয়া প্রতিটি জেলা-উপজেলায় শয্যা বাড়িয়েছিলেন। আশা করছি, বর্তমান সরকার দেশের গরিব সাধারণ মানুষের জন্য উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬