ডেস্ক : শ্রীলঙ্কাতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ২২৭ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো ১০ হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে কেননা দেশটির জনস্বাস্থ্য কাঠামো ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়িয়ে পড়া থামাতে পারছে না। শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনারত্নে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেছেন, “বন্যার পানি নেমে যাওয়ার পর ডেঙ্গুর প্রকোপ আরো বাড়বে।” এই রোগ ছড়িয়ে পড়া রোধে দেশটির সরকার ইতিমধ্যেই ৪৫০ জন সেনা মোতায়েন করেছে। উল্লেখ্য, ২০০৯ সালে এ ধরনের ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবে শ্রীলঙ্কাতে ২৪৯ জন মারা গিয়েছিলো এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলো।
সংবাদ শিরোনাম :
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ
ছবি তোলাই ট্রেন্ড
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী
এআই সুপারপাওয়ার হওয়ার দৌড়: আলুর রাজধানী থেকে তৈরি হচ্ছে চীনের ‘ডিজিটাল সাম্রাজ্য’
রোহিঙ্গার দায়িত্ব বাংলাদেশ একা বহন করতে পারে না : তারেক রহমান
ইউপি নির্বাচনে বদলে গেল প্রতীক, চেয়ারম্যান পদে থাকছে ২০টি
পলাতক ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে: রিজভী
উমামা ফাতেমা ‘বিমানবন্দরে আটকের খবর’ ভুয়া
শ্রীলঙ্কায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, শতাধিক মানুষের প্রাণহানি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- 417
Tag :
জনপ্রিয় সংবাদ


























