ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না রোগীদের

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বরিশাল অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে বেড়ে গেছে রোগীর সংখ্যা। পটুয়াখালীর দুমকি, বাউফল ও মির্জাগঞ্জে ডায়রিয়ায় তিন জন মারা গেছে। বরিশালের মেহেন্দিগঞ্জে মারা গেছে একজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পটুয়াখালী: জেলার দুমকি, বাউফল ও মির্জাগঞ্জ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডে জায়গা নেই। এমনকি বিভিন্ন ওয়ার্ডে যাতায়াতের করিডোরেও ডায়রিয়া রোগী সামাল দেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পটুয়াখালী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান শামিম জানান, ডায়রিয়ায় আক্রান্ত প্রচুর রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম শিপন ডায়রিয়ায় তিন জনের মৃত্যু নিশ্চিত করে বলেন, বাউফল হাসপাতালে চিকিত্সাধীন খাদিজা বেগম (২৭) ও দুমকিতে আ হক মুন্সির (৮৩) ডায়রিয়ায় মৃত্যু হয়েছে। এছাড়া মির্জাগঞ্জে শাহারা নামে এক স্কুল ছাত্রী বাড়িতে ডায়রিয়ায় মারা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না রোগীদের

আপডেট টাইম : ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১