ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী ফল বিপর্যয়ের দায় কার মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি ‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’ সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে অশান্তের চেষ্টা ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল

বাবার জন্য নির্ধারিত আসনে বসলেন মেয়ে

বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (৮ জুলাই) নেতাদের একটি বৈঠকে অনুপস্থিত ছিলেন। সে সময় ট্রাম্প ইন্দোনেশিয়ার নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন। আর তাঁরই পরিবর্তে ওই বৈঠকে বসেন ইভাঙ্কা। বিবিসির সংবাদদাতা বলেছেন, তিনি এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না। যদিও ইভানকা ট্রাম্প তাঁর পিতার উপদেষ্টা পদে আছেন কিন্তু সাধারণত প্রেসিডেন্টের অনুপস্থিতিকে তাঁর জায়গায় বসেন পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো উর্ধ্বতন কর্মকর্তা। এই ঘটনায় সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তবে বৈঠক শুরু হবার কিছু সময় পরেই ট্রাম্প ফিরে আসেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাঝে থাকা নিজের আসনটি গ্রহণ করেন। এই বৈঠকে যখন ট্রাম্প অনুপস্থিত ছিলেন তখন আফ্রিকান অভিবাসী এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা চলছিল এবং এ বিষয়ে নেতাদের আলোচনায় ইভাঙ্কা কোনো ভূমিকা রাখেননি। আলোচনায় উপস্থিত থাকা একজন রুশ কর্মকর্তা ট্রাম্পের আসনে বসা ইভাঙ্কার ছবি টুইটারে পোস্ট করেছিলেন। পরে অবশ্য ছবিটি সরিয়ে নেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকে সমালোচনা করে বলেছেন, যে ইভাঙ্কা নির্বাচিত কেউ নন। তাঁর মতো এক ফ্যাশন ব্র্যান্ডের মালিক এমন উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে কোন যোগ্যতায় বসেচেন এই প্রশ্ন তুলে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি বাংলা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

বাবার জন্য নির্ধারিত আসনে বসলেন মেয়ে

আপডেট টাইম : ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭