ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বর্ষায় সুস্থ থাকতে যা খাবেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বর্ষাকালে কমবেশি সবাই নানা অসুখে আক্রান্ত হন। যেমন- সর্দি, জ্বর, কাশি, পেটের সমস্যা, হজমে সমস্যা, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি। এসব রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে যেসব খাবার খাবেন। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

লেবু: ভিটামিন সি এর বড় উৎস লেবু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে লেবু দারুণ ভূমিকা রাখে। লেবুতে থাকা বায়োঅ্যাকটিভ যৌগিক ও ফ্ল্যাভোনয়েডের কারণে এটা হতে পারে আপনার বর্ষার ডায়েটে একটি সুপারফুড। তাই সালাদ, ডাল কিংবা শাকসবজিসহ যেকোনো খাবারের সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন।

দুধ-হলুদ: সাধারণ হলুদই আপনাকে দিতে পারে বিভিন্ন রোগ থেকে মুক্তি। হলুদে থাকা কারকিউমিন শরীরের সংক্রমণ বাসা বাঁধতে দেয় না। এছাড়াও কারকিউমিন আর্থ্রাইটিসের প্রতিরোধে সাহায্য করে। হলুদ খেলে অবসাদ দূর হয়। হলুদ খাবারের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বর্ষাকালে দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন।

মশলা চা: ঝুম বৃষ্টিতে ধোঁয়া ওঠা এক কাপ চা কার না ভালো লাগে। তবে এই চা একটু অন্যভাবে বানালে বর্ষা যাপনের পাশাপাশি থাকতে পারবেন সুস্থও। চা স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো। চায়ে লবঙ্গ, এলাচ, কাবাবচিনি, আদা আর চিনির বদলে মধু মিশিয়ে বর্ষায় সুস্থ থাকার জন্য খেতে পারেন।

আদা: আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি৬, ই ও সি এবং অ্যান্টি–ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি–ইনফ্লামেটরি এজেন্ট। আমাশয়, পেটফাঁপা, পেটব্যথার সমস্যায় আদা উপকারী। এছাড়া গলা ব্যথা কিংবা কাশির ক্ষেত্রে গরম পানিতে আদা ফুটিয়ে খেলে উপকার পাওয়া যায়।

রসুন: স্বাস্থ্য সুরক্ষায় রসুন খাওয়ার প্রচলন বহু দিনের। রসুনে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। হৃদরোগ প্রতিরোধেও রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বর্ষাকালে সুস্থ থাকতে রসুন খেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বর্ষায় সুস্থ থাকতে যা খাবেন

আপডেট টাইম : ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১