ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

কন্যা সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের প্রথম গর্ভবতী পুরুষ!

বাঙালী কণ্ঠ নিউজঃ  এর আগে মার্কিন এক পুরুষ সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছিলেন। এবার কন্যা সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের এক গর্ভবতী পুরুষ। হিডেন ক্রস নামের ২১ বছর বয়সী ওই পুরুষ গত ১৬ জুন দেশটির একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন।

চলতি বছরের শুরুতে গর্ভধারণ ও কন্যা সন্তান জন্মের বিষয়ে ঘোষণা দিলে বিশ্ব মিডিয়ার নজরে আসেন হিডেন। বলা হচ্ছে, ব্রিটেনে তিনিই প্রথম পুরুষ; যিনি অন্যের শুক্রাণু নিয়ে গর্ভধারণ করেন।জন্মগতভাবে নারী হলেও তিন বছর ধরে পুরুষ পরিচয় দিচ্ছেন হেডেন। হরমন চিকিৎসা নিয়ে নারী থেকে তিনি পুরুষে রুপান্তরিত হন।

কন্যা সন্তানের জন্ম দিয়ে গর্ব অনুভব হচ্ছে বলে জানান হেডেন। সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন ফেইজ।

হিডেন ক্রস বলেন, গত সেপ্টেম্বরে আরেক জনের শুক্রাণু নিয়ে তিনি গর্ভধারণ করেন। ফেসবুকের মাধ্যমে শুক্রাণু খুঁজে পান তিনি।

২০০৮ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে থমাস ব্রেইটি নামে এক পুরুষ গর্ভবতী হয়ে সন্তান জন্ম দেন। তিনি আংশিকভাবে লিঙ্গ পরিবর্তন করে সন্তান জন্মদানের কাজটি করেন। উল্লেখ্য, ব্রিটেনে লিঙ্গ পরিবর্তন করতে জন প্রতি খরচ হয় ২৯ হাজার পাউন্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

কন্যা সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের প্রথম গর্ভবতী পুরুষ!

আপডেট টাইম : ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭