ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

৩৮ দিন পর প্রাণ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাঙালী কণ্ঠ নিউজঃ  গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৩৮ দিনের ছুটিতে নির্জীব হয়ে পড়েছিল রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। দীর্ঘ ছুটির কারণে ক্যাম্পাস যেন শিক্ষার্থীদের জন্য হাহাকার করছিল।

৩৮ দিন ছুটি কাটিয়ে যেন প্রাণ ফিরে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। প্রতিটি বিভাগের কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে।

কোনো কোনো বিভাগে খোলার প্রথম দিনেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে দেখা গেছে। অবশ্য যেসব বিভাগের পরীক্ষা ছিল সেসব বিভাগের শিক্ষার্থীরা ঈদের পরপরই ঢাকায় চলে এসেছেন।

দুই-একদিনের মধ্যে অনেকের পরীক্ষা শুরু হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও ছিল শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়। দেখে মনে করার কোনো উপায় ছিল না যে আজই খুলেছে বিশ্ববিদ্যায়। অনেক শিক্ষার্থী কোনো ক্লাস না থাকলেও বন্ধুবান্ধবদের সাথে শুধু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আজ এসেছেন বিশ্ববিদ্যালয়ে।

ঈদের পর বেশ কয়েকদিন কেটে গেলেও আজই বিশ্ববিদ্যালয় খোলায় সবার মধ্যে ঈদের একটা আমেজ লক্ষ্য করা গেছে। পরস্পরকে জড়িয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। প্রতিটি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, কর্মকর্তা ও কর্মচারীরাও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলেন উপাচার্যের কার্যালয়ে।

গত ৪ জুন থেকে ৩৪ দিনের ছুটি ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগে-পরে সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ৩৮ দিনের ছুটি পেয়েছিলেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনিক ও বিভাগীয় দপ্তর বন্ধ ঘোষণা হয় ১৮ জুন (রবিবার) থেকে ০৩ জুলাই (সোমবার) পর্যন্ত। অর্থাৎ প্রশাসনিক ও বিভাগীয় ছুটি ছিল মাত্র ১৫ দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

৩৮ দিন পর প্রাণ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট টাইম : ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭