ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

মাংস, ডিম, দুধেও রয়েছে মৃত্যুর ঝুঁকি!

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুস্বাদু খাবারগুলোর মধ্যে মাংস স্থান পায় সবার উপরে। মাংসের তৈরি যে কোনো রেসিপি সহজেই সবার মন জয় করে নেয়। এছাড়া সহজ খাবার হিসেবে ডিমের জনপ্রিয়তাও অনেক। বেশিরভাগ মানুষ সকালের নাস্তায় ডিম খেয়ে থাকেন। অন্যদিকে, দেহে শক্তি যোগাতে দুধ অতুলনীয়। তাইতো এর চাহিদাও কম নয়। তবে মাংস, ডিম, দুধেও রয়েছে মৃত্যুর ঝুঁকি!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, অতিরিক্ত মাংস, দুধ, ডিম খেলে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তা প্রক্রিয়াজাত করেই হোক বা না করেই হোক। শুধু তাই নয়, বেশি পরিমাণে এসব প্রাণীজ আমিষ গ্রহণে শরীর স্থূল হয়ে যায়।

গবেষণায় বলা হয়, বেশি পরিমাণে প্রাণীজ আমিষ গ্রহণ যেমন যেকোনো প্রকারের মাংস, ডিম বা দুগ্ধজাত খাদ্য মৃত্যুর হার বাড়িয়ে দেয়। তবে এর ভিন্ন চিত্র দেখা গেছে উদ্ভিজ্জ আমিষ গ্রহণে। বিশেষ করে রুটি, পাস্তা, মটরশুঁটি, বাদাম ও শিম জাতীয় খাবার খেলে মৃত্যুর ঝুঁকি কমে যায়।

গবেষণাটির গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের শিক্ষার্থী মিংসিয়াং সঙ বলেন, সু-স্বাস্থ্যে বিভিন্ন আমিষের গুরুত্ব নির্ণয়ে এটি একটি যুগান্তকারী গবেষণা।এর মাধ্যমে শুধু বেশি পরিমাণে প্রাণীজ আমিষ গ্রহণ নয়, বরং কোন কোন প্রাণীজ আমিষ খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে তা নিশ্চিত হওয়া গেছে। মাংস, ডিম, দুধে মৃত্যুর ঝুঁকি বেশি থাকলেও মাছ, মুরগিতে তুলনামূলক কম।

সম্প্রতি গবেষণা নিবন্ধটি জামা জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটি শুরু হয় ১৯৮০ সালে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

গবেষণাকালে ৩৬ হাজার নারী-পুরুষের মৃত্যু পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, ৯ হাজার জন হৃদরোগে মারা যান। আর ১৩ হাজার ক্যান্সারে এবং অন্যান্য রোগে ১৪ হাজার ব্যক্তির মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

মাংস, ডিম, দুধেও রয়েছে মৃত্যুর ঝুঁকি!

আপডেট টাইম : ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১