ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

সেলিনা হোসেন শিশু একাডেমির চেয়ারম্যান

কথাসাহিত্যিক সেলিনা হোসেন আরো দুই বছর বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে থাকছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার নতুন নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ২৩ এপ্রিল সেলিনা হোসেনকে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন নিয়োগের আদেশে বলা হয়েছে, এ নিয়োগ অবৈতনিক হলেও বোর্ড অব ম্যানেজমেন্টের প্রতিটি সভায় যোগদানের জন্য প্রচলিত ও সরকারি বিধান অনুযায়ী তিনি সম্মানী ভাতা পাবেন। বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্যরা যেসব সুবিধা ভোগ করবেন, চেয়ারম্যানও সেসব সুবিধা ভোগ করবেন।

সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ অনার্স পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন ১৯৬৮ সালে।

কথাসাহিত্যে অবদানের জন্য সেলিনা হোসেন ড. মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮০), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮১), অনন্যা সাহিত্য পুরস্কার (১৯৯৪), একুশে পদক (২০০৯) ও আনন্দ পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সেলিনা হোসেন শিশু একাডেমির চেয়ারম্যান

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০১৬