ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিরো আলমকে হত্যার হুমকি পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি

মোবাইলে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বর্তমানে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে দৈনিক গড়ে ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে ২০১৭ সালের মে মাসের হিসাব উল্লেখ করে এ তথ্য জানান তিনি।

সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, দৈনিক গড় লেনদেনের সংখ্যা ৪৯ লাখ ৫ হাজার। বর্তমানে এমএফএস’র এজেন্ট সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার এবং মোট গ্রাহক সংখ্যা ৫ কোটি ২৬ লাখ। বর্তমানে

এই সেবা দিচ্ছে ১৭টি প্রতিষ্ঠান।

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রাষ্ট্রয়াত্ব ব্যাংকগুলোকে আইসিটির আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়। এই জন্য এসব ব্যাংকের প্রত্যেকটি শাখাকে সনাতন ব্যাংকিংয়ের পরিবর্তে তথ্য প্রযুক্তি নির্ভর অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়।

এসব ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের ৯২৫টি, রূপালী ব্যাংকের ৫৬২টি এবং বেসিক ব্যাংকের ৬৮টি শাখার মধ্যে সবকটি শাখা ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর আওতায় অনলাইন ব্যাংকিং সেবা দিচ্ছে।

এছাড়া, সোনালী ব্যাংকের ১ হাজার ২১২টি শাখার মধ্যে ৮৭৫টি, জনতা ব্যাংকের ৯০৭টি শাখার মধ্যে ৮৬২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৩৯টি শাখার মধ্যে ৩৮টি শাখা সম্পূর্ণরূপে অনলাইন শাখা হিসেবে সেবা দিচ্ছে।

দ্রুততম সময়ের মধ্যে সোনালী ও জনতা ব্যাংকের সব শাখাকে সিবিএস’র আওতায় আনার জন্য কার্যক্রম রয়েছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করেন তিনি।-চ্যানেল আই

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

হিরো আলমকে হত্যার হুমকি

মোবাইলে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭