ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। দীর্ঘ পাঁচ মাস পরে পর্যটকরা কটকা, কচিখালী ও করমজলসহ বনের পর্যটন স্পটে যেতে পারবেন। জেলেদের মাছ শিকারসহ বনজ সম্পদ আহরণের পাশ পারমিটও দেওয়া হবে ঐ দিন থেকে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ইত্তেফাককে জানান, করোনা পরিস্থিতির কারণে গত এপ্রিল মাস থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ছিলো। বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর্যটকরা সুন্দরবনের দর্শনীয় কটকা. কচিখালী, দুবলা, হিরণপয়েন্ট, করমজল, হাড়বাড়িয়াসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। এছাড়া জেলেরা মাছ শিকারের জন্য ১ সেপ্টেম্বর থেকে বনে প্রবেশ করতে পারবেন।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন খুলনার সভাপতি এম নাজমুল আযম ডেভিড বলেন, খুলনায় শতাধিক ট্যুর অপারেটর রয়েছে। এরমধ্যে ৬৩ টি রয়েছে রেজিস্ট্রিকৃত। পর্যটনের সাথে জড়িত রয়েছেন প্রায় দেড় হাজার কর্মকর্তা কর্মচারী। সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় পর্যটন ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

আপডেট টাইম : ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১