ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

৭০ বছর বয়সে বিয়ে করলেন কলেজশিক্ষক

চিরকুমারত্বের অবসান ঘটিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের কলেজশিক্ষক শওকত আলী। ৭০ বছর বয়সে বাগেরহাটের মোংলার ৩৫ বছরের মেয়ে শাহেদা বেগম নাজুকে বিয়ে করেন তিনি। গত শনিবার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ের পিড়িতে বসেন তিনি।

পরিবার ও এলাকাবাসী জানায়, পরিবারে হাল ধরতে গিয়ে এবং ভাই বোনদের মানুষ করতে সংসার করা হয়ে ওঠেনি শওকত আলীর। তাই তিনি সারাজীবন চিরকুমার থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে চাকরি থেকে অবসরে যাওয়ার পর একাকিত্ব অনুভব করায় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।

শওকত আলীর ছোট ভাই আব্দুল হালিম খোকন বলেন, ‘আমার ভাইয়ের বয়স হয়েছে। তাকে দেখভাল করতে এ সময় তার একজন জীবন সঙ্গিনী খুবই দরকার বলে মনে করি আমরা। পরে তাকে আমরা বিয়ের জন্য জোর করি। তিনি একটা সময় এসে রাজি হলে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের শাহিদা আক্তার নাজু (৩৫) সঙ্গে বিবাহ সম্পন্ন করি। পরিবারসহ নতুন বর এবং কনে আগামিতে হজ্বে যাবেন।’

শওকত আলীর প্রতিবেশী আকমল উদ্দিন বলেন, ‘আমরা কখনো ভাবিনি যে তিনি বিয়ে করবেন। তিনি আমার স্যার ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ।’

স্থানীয় মেম্বর নিখিল বাবু বলেন, শওকত আলী একজন ভদ্রলোক। তার আসলে একজন জীবন সঙ্গি খুব দরকার ছিল। তাদের নব দম্পতির জন্য অনেক শুভকামনা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

৭০ বছর বয়সে বিয়ে করলেন কলেজশিক্ষক

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩