ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ

ধর্ষণ নিয়ে বিজেপির সাংসদ রূপার বিতর্কিত মন্তব্যে এফআইআর

বাঙালী কণ্ঠ নিউজঃ  ভারতের পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা ও ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ রূপা গাঙ্গুলির বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে।
এনডিটিভির খবরে জানা যায়, ধর্ষণ ইস্যুতে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রূপা গাঙ্গুলি। গত শুক্রবার তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘তাদের স্ত্রী ও কন্যাকে পশ্চিমবঙ্গে পাঠানো হোক। যদি তারা সেখানে ধর্ষণের শিকার না হয়ে ১৫ দিনের বেশি টিকতে পারে, তা হলে আমাকে এসে বলুক।’
রূপার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। রূপাকেই আক্রমণ করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা ও জ্বালানিবিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘পুরো রাজ্যকে দোষারোপ করার আগে রূপা গাঙ্গুলির বলা উচিত, তিনি কতবার পশ্চিমবঙ্গে ধর্ষণের শিকার হয়েছেন। তা হলেই তার বক্তব্যের সত্যতা বোঝা যাবে।’
পিটিআইয়ের খবর বলছে, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মন্তব্যের জন্য বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষের বিরুদ্ধেও পুলিশ তদন্ত করছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গত মাসে ক্ষুদ্র জাতিসত্তার ৩ নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এরপর থেকেই রাজনৈতিক নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে।
বিজেপির এক নেতার বিবৃতিতে অভিযোগ করা হয়, পুলিশ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেসের আজ্ঞাবাহী হিসেবে পুলিশ কাজ করছে।
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ২০১৫ সালে বিজেপিতে যোগদানকারী রাজনৈতিক নেতা রূপা গাঙ্গুলিও রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র মরে গেছে।
এএনআই সংবাদ সংস্থা অনুসারে, বিজেপি রূপা গাঙ্গুলির বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে

ধর্ষণ নিয়ে বিজেপির সাংসদ রূপার বিতর্কিত মন্তব্যে এফআইআর

আপডেট টাইম : ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭