ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

চীনে মে মাসে করোনা শনাক্তের হার ৪০ শতাংশ

চলতি বছরের মে মাসে চীনে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, মে মাসে করোনা শনাক্তের হার গত বছরের শেষ দিকে সর্বোচ্চ শনাক্তের কাছাকাছি পৌঁছে যায়। করোনা সংক্রান্ত চীন সরকারের সাপ্তাহিক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

গত রোববার চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিলের পর থেকে চীন জুড়ে হাসপাতালগুলোতে কোভিড-১৯ শনাক্ত হওয়া লোকের সংখ্যা পাঁচগুণেরও বেশি বেড়েছে। আর মে মাসের শেষে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ শতাংশেরও বেশি হয়।

গত বছরের শেষ দিকে বেইজিংয়ের আকস্মিক বিধিনিষেধ প্রত্যাহারের ফলে করোনার নতুন ঢেউ শুরু হয়েছিল, কিন্তু তারপর চলতি বছরের জানুয়ারির শুরু থেকে সংক্রমণের এই স্তরটি দেখা যায়নি। সেই সময় প্রতি পাঁচজনের মধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্তে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

এ ছাড়া চীনে গত মে মাসে করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত ২৭৭৭ জনের অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছায়। এই পরিসংখ্যানকেও মাসের পরিক্রমায় যে পরিস্থিতি খারাপ হচ্ছে তার ইঙ্গিত মনে করা হচ্ছে। ইতিমধ্যে চীনে ওমিক্রন ধরনের এক্সবিবি উপধরন ফের সংক্রমণ ছড়াচ্ছে।

সিডিসির তথ্যতে অবশ্য এটাও বলা হয়েছে, মে মাসের শেষে গিয়ে করোনার এই পুনরুত্থানের গতি হারাতে শুরু করেছে। কারণ শেষের দিকে কোভিড -১৯ শনাক্তের হার আগের সপ্তাহের তুলনায় অনেক বেশি হ্রাস পেয়েছে।

সূত্র : দ্য স্ট্র্যাইটস টাইম

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

চীনে মে মাসে করোনা শনাক্তের হার ৪০ শতাংশ

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩