ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বীমার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে পরিচালিত হবে।

এ বিষয়ে মতামত জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব-সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বীমা সেবার আওতায় আনতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়। সভায় স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা-যৌক্তিকতা, জীবন বীমা করপোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়।

এগুলো হলো- ১. বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়। ২. বীমা কোম্পানি গঠনের লক্ষ্যে বীমা বিশেষজ্ঞ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রুলস অব বিজনেস অনুযায়ী একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়-বিভাগ তথা সব স্টেকহোল্ডারদের মতামত প্রয়োজন। আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে অথবা adminsec@mopa.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বীমার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩