ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

নির্বাচনের আগে চার মেগা প্রকল্প উদ্বোধন করবে সরকার

নির্বাচনের আগে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসে সরকারের চারটি মেগা প্রকল্পের কাজ শেষ হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, বহুল প্রতীক্ষিত উড়াল সড়কের উদ্বোধন হবে আগামী ২ সেপ্টেম্বর। সর্বোচ্চ ৪০০ টাকা এবং সর্বনিম্ন ৮০ টাকা ধরে টোল নির্ধারণ করা হয়েছে উড়াল সড়কের।

রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন হবে।

২৮ অক্টোবর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল উদ্বোধন হবে। সবগুলো প্রকল্পই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেগা প্রকল্পগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি। বিমানবন্দর থেকে শুরু করে বনানী, তেজগাঁও, মগবাজার, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ উড়ালসড়কের দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।

আগামী ২ সেপ্টেম্বর বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলের হার নির্ধারণ করা হয়েছে মাইক্রোবাস/কার ৮০ টাকা। সব ধরণের বাস ১৬০ টাকা। ট্রাক ৬ চাকা পর্যন্ত ৩২০ টাকা। ট্রাক ৬ চাকার বেশি ৪০০ টাকা। আপাতত এই এক্সপ্রেস ওয়েতে মোটর সাইকেল চলবে না।

অন্যদিকে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে ২০ অক্টোবর। আর  চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল উদ্বোধন হবে আগামী ২৮ অক্টোবর। আগামী ২২ অক্টোবর তেজগাঁও এর সড়ক ভবন থেকে ১৪০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে চার মেগা প্রকল্প উদ্বোধন করবে সরকার

আপডেট টাইম : ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩