ঐতিহ্য নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পৈত্রিক বাড়ি৷ এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার৷ ওপার বাংলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি৷ পুরনো কাঠামো বজায় রেখেই বাড়িটি সংস্কার করা হবে৷ জানিয়েছে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রক৷ ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুরের গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম হয়েছিল মুজিবুর রহমানের৷ এই বাড়িটি ১৮৫৪ সালে নির্মিত। অনেকবার সংস্কার হওয়ার ফলে বাড়িটি কিছু অংশের পরিবর্তন হয়েছে৷ এবার ঐতিহ্য ভবন হিসেবে মুজিবের পৈত্রিক বাড়ি সংরক্ষণ করায় সায় দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ১৯৭৫ সালে ঢাকার ধানমণ্ডিতে মুজিবুর রহমানকে যে বাড়িতে সপরিবারে খুন করা হয়েছিল সেই বাড়িটি ইতোমধ্যেই সরকার সংরক্ষণ করেছে৷
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের
১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ
৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির
বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা
এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক
মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন
বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি হবে হেরিটেজ ভবন
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
- 844
Tag :
জনপ্রিয় সংবাদ
























