ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা: প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন,  সারা দেশে বন্যায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে এ পর্যন্ত ১৫টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ৩ কোটি ১০ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। ৮ হাজার ৭০০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। আগামী মাসে আবারও বন্যা দেখা দিতে পারে। আক্রান্ত হতে পারে আরও বিভিন্ন জেলা।

তবে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা: প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪