ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রে এখনই না: নিশো

বাঙালী কণ্ঠ নিউজঃ  চলচ্চিত্রে কাজ করা নিয়ে নিজের ভাবনার কথা জানালেন ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা আফরান নিশো। বড়পর্দায় অভিনয়ে আরও সময় নিবেন বলে জানিয়েছেন তিনি।  নিশো জানান, ‘চলচ্চিত্র অনেক বড় পরিসরের কাজ। তাই অনেককিছু চিন্তা করেই শুরু করতে চাই। আর এর জন্য আরও সময়ের দরকার বলে মনে করছি। সময়মতো সববিছুই জানাব আশা করছি।’ তবে নাটকে নিজের জায়গাটা বেশ শক্ত করে নিয়েছেন নিশো। সম্প্রতি ব্যস্ততা আবারও ঈদকে ঘিরেই। কারণ কোরবানির ঈদের সময় এগিয়ে আসছে। তাই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এরইমধ্যে। কয়েকটি নাটকে কাজ শুরু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চলচ্চিত্রে এখনই না: নিশো

আপডেট টাইম : ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭