ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা হলেন রিফাত, হৃদয় ও ইয়াসিন।

আজ শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনীর বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক তিন দুষ্কৃতকারীকে ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ভাষানটেক থানায় হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতংক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪