ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

ক্রিকেট খেলার অপরাধে জেল

যে দেশে শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটার জন্মান, সেই দেশে ক্রিকেট খেলার অপরাধে হাজতে যেতে হলো বাচ্চা বাচ্চা ছেলেদের! শুনতে অবাক লাগলেও, ঘটনাটা সত্যি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে। ক্রিকেট খেলার অপরাধে শহরের আইজি বি আর মীনা বেশ কয়েক কিশোরকে হাজতবন্দি করেন।

জানা গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা পুলিশ ট্রেনিং স্কুলের মাঠে খেলছিল। সেই সময় ইনস্পেক্টর জেনারেল বি আর মীনার গায়ে এসে বল লাগে। পুলিশের আইজি বলে কথা, রাগে উন্মত্ত হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেদের শ্রীঘরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এই ঘটনার পরে আর স্থির থাকতে পারেনি বাচ্চা ছেলেদের পরিবার। তাঁরা থানায় এসে চেঁচামেচি জুড়ে দেন। পাঁচ ঘণ্টা জেল খাটার পরে অবশেষে বাচ্চাদের ছেড়ে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

ক্রিকেট খেলার অপরাধে জেল

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬