ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

৮ হাজার টাকায় ‘আইফোন ৮

বাঙালী কণ্ঠ নিউজঃ  চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্দান্ত কিছু ফিচারসহ ‘আইফোন ৮’ বাজারে ছাড়তে পারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ইতোমধ্যেই চীনের বাজারে সম্ভাব্য আইফোন ৮-এর ক্লোন সংস্করণ বিক্রি শুরু হয়েছে। অনেকে একে ‘ভুয়া’ আইফোন ৮ বলছেন। ওই ফোনের দাম ১০০ মার্কিন ডলার বা প্রায় ৮ হাজার টাকা।
চীনে নতুন একটি ঝকঝকে বাক্সে আইফোন ৮-এর ক্লোন সংস্করণ বিক্রি হচ্ছে। এতে আইফোনের অন্যান্য যন্ত্রাংশের মতো বিভিন্ন যন্ত্র থাকছে। নতুন এই ফোনে আইফোন ৮ ঘিরে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেসব ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে উল্লম্বভাবে থাকা দ্বৈত ক্যামেরা। তবে এর পেছনে গ্লাস বা কাচ দেয়া হয়নি।
ইয়াহুর এক প্রতিবেদনে বলা হয়েছে, একেবারে আনকোরা বা নতুন ক্রেতা, যারা প্রকৃত আইফোন চিনতে ভুল করেন, তাদের এই ভুয়া আইফোন ধরিয়ে দিতে পারেন অসাধু বিক্রেতারা। কারণ, ক্লোন এই আইফোন দেখতে আসল আইফোনের মতোই।
এ বছরের আলোচিত ফোনগুলোর মধ্যে অন্যতম আইফোন ৮। তবে যেহেতু তা এখনো বাজারে আসেনি, তাই ক্লোন সংস্করণটি ঘিরে অনেকের আগ্রহ রয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরাও ক্লোন আইফোন ৮-এর পেছনে না ছোটার জন্য ক্রেতাদের পরামর্শ দিয়েছেন। তারা জানান, ক্লোনটি আইফোনসদৃশ হলেও তার কাঠামো প্লাস্টিকের। আর এই ক্লোন অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণে চলে। ক্লোনের ওপরে আইওএস স্ক্রিনের মতো একটি পর্দা আছে। তবে তার পারফরম্যান্স আইওএসের মতো নয়। এতে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের কোনো সুযোগ নেই।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

৮ হাজার টাকায় ‘আইফোন ৮

আপডেট টাইম : ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭