ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ভারতে করোনা সংক্রমণ ৬ হাজার ছাড়িয়েছে, ৬৫ জনের মৃত্যু

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার একদিনে ৩৫৮ জন‌ করোনায় আক্রান্ত হয়েছে দেশটিতে। এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৪৯১ জন।

সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রাণলয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে কেরালা রাজ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৯৫৭ জনে পৌঁছেছে। এরপরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি।

গত ২৪ ঘন্টায় রাজধানী দিল্লিতে ৪২ জন নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৭২৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫৪ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। ফলে এ রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৪৭ এ পৌঁছেছে, যা বর্তমানে কেরালা (১,৯৫৭) এবং গুজরাট (৯৮০) এর পরে দেশটির তৃতীয় সর্বোচ্চ।

এদিকে, সোমবার করোনা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, কোভিড শব্দটি শুনলেই আমরা ভয় পাই। কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বেসরকারি হাসপাতালের পরিস্থিতি নিয়ে তিনি কিছু বলতে চাননি।

ভারতে করোনা সংক্রমণের নতুন ওমিক্রন উপ-ভেরিয়েন্ট ছড়াচ্ছে। এগুলো হল, জেএন১, এনবি.১.৮.১, এলএফ৭ এবং এক্সএফসি। এগুলোর সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হালকা লক্ষণ দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে এগুলোকে “পর্যবেক্ষণাধীন রূপ” হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। জানানো হয়েছে, এখনও উদ্বেগের কারণ নেই, তবে সতর্কতা প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ভারতে করোনা সংক্রমণ ৬ হাজার ছাড়িয়েছে, ৬৫ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫