ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

যশোরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ওই রোগীর করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমির হোসেন গত ৫ জুন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে ডাক্তার তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার র্যাপিড এন্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে হাসাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন বলেন, ‘কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে গত ৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে সন্দেহজনক আরও তিন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কি না তা পরীক্ষা জন্য নমুনা পাঠানো হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

যশোরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫