ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা যাবে

প্রশ্ন: আমাদের এলাকায় মায়্যেতকে দাফন করার পর মুসল্লিরা কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করে থাকে। জানতে চাই, দাফনের পর এভাবে দোয়া করা কি শরীয়তসম্মত?

উত্তর: দাফনের পর কেবলামুখী হয়ে মায়্যেতের জন্য দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত আছে।

উসমান রা. থেকে বর্ণিত, তিনি বলেন– নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়্যেতের দাফনের কাজ শেষ করে সেখানে অবস্থান করতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার কর, তার জন্য দৃঢ়তার দোয়া কর (যেন সে সঠিক উত্তর দিতে পারে)। কেননা এখন তাকে প্রশ্ন করা হবে। (সুনানে আবু দাউদ, হাদিস ৩২১৩)

আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন– তাবুক যুদ্ধে আমি দেখলাম, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ যুল বিজাদাইনের কবরে নামেন। আবু বকর ও উমর রা. তার সঙ্গে ছিলেন।

নবীজী বলেন, তোমাদের ভাইকে আমার কাছে দাও। তিনি তাকে কেবলার দিক থেকে নিয়ে কবরে রাখেন। অতঃপর তিনি কবর থেকে উঠে বাকি কাজ আবু বকর ও উমর রা.-কে করতে দেন।

দাফন থেকে অবসর হয়ে নবীজী কেবলামুখী হয়ে হাত তুলে এই দোয়া করেন– হে আল্লাহ, আমি তার প্রতি সন্তুষ্ট। সুতরাং আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। (হিলইয়াতুল আউলিয়া ১/১২২; মারিফাতুস সাহাবা ৩/১৩৫)

এসব হাদিসের আলোকে ফকীহরা দাফনের পর মৃতের জন্য দোয়া করাকে মুস্তাহাব বলেছেন। তাই একে অবৈধ বা বিদআত বলা কিছুতেই ঠিক নয়।

আর এক্ষেত্রে একাকী বা সম্মিলিত দুভাবেই দুআ করা যাবে। তবে দোয়া করলে কবরকে সামনে রেখে দোয়া করবে না; বরং কবর থেকে সরে গিয়ে কবরকে পেছনে বা পাশে রেখে কিবলামুখী হয়ে দাঁড়ানো অবস্থায় দুআ করবে।

সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৮২৭; ফাতহুল বারী ১১/১৪৮; আলজাওহারাতুন নায়্যিরা ১/১৪১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬; রদ্দুল মুহতার ২/২৩৭

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা যাবে

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫