ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার নিয়ে আলোচনা

বছরের পর বছর ধরে আইফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এসব গুঞ্জন সত্যি হয়নি। এবার ফিচারটি নিয়ে নতুন তথ্য এসেছে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো থেকে। আইফোন সম্পর্কিত তথ্য প্রদানকারী পরিচিত সূত্র ‘ফিক্সড ফোকাস ডিজিটাল’ জানাচ্ছে, আইফোন ১৭ প্রো মডেলেই এই ফিচার পাওয়া যাবে।

রিভার্স ওয়্যারলেস চার্জিং হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে আইফোন থেকে অন্য ডিভাইস যেমন—এয়ারপডস, অ্যাপল ওয়াচ, এমনকি অন্য কোনো স্মার্টফোনেও ওয়্যারলেস চার্জ দেওয়া যাবে। অর্থাৎ, আইফোন ১৭ প্রো ব্যবহারকারীরা নিজেদের ব্যাটারির শক্তি অন্য ডিভাইসে ভাগ করে নিতে পারবেন। যদিও এটি কোনো গুরুত্বপূর্ণ ফিচার নয়, তবে আইফোন ১৭ প্রো-এর মূল্যমান বাড়িয়ে দেবে এবং চার্জার না নিয়ে বের হওয়ার অসুবিধাও অনেকটা কমিয়ে দেবে।

তবে, গুঞ্জন অনুযায়ী অ্যাপল এখনো এই ফিচার পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছে। তাই এই খবরকে খুব বেশি গুরুত্ব দিয়ে নেওয়া উচিত নয়। এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপল রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে ৭ দশমিক ৫ ওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে। এই গতি বিশেষ তেমন দ্রুত নয়, তবে জরুরি মুহূর্তে দ্রুত চার্জিংয়ের জন্য যথেষ্ট হবে।

যদি সত্যিই আইফোন ১৭ প্রোতে এই ফিচার যোগ হয়, তাহলে আগামী সপ্তাহগুলোতে এ নিয়ে আরও গুঞ্জন শোনা যাবে। সেপ্টেম্বরে যখন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করবে, তখনই সবকিছু স্পষ্ট হবে।

এখনো অফিশিয়াল আমন্ত্রণপত্র পাঠানো হয়নি, তবে গুঞ্জন আছে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অ্যাপল একটি বিশেষ ইভেন্ট আয়োজন করবে। তাহলে সেই সপ্তাহের শুক্রবার অর্থাৎ, ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং ১৯ সেপ্টেম্বর আইফোন ১৭ সিরিজ বাজারে আসবে, সম্ভবত রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের সঙ্গে

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার নিয়ে আলোচনা

আপডেট টাইম : ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫