ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে জুলাই কারও একার নয়, বাংলাদেশের সব মানুষের: মৎস্য প্রতিমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে চলমান প্রাতিষ্ঠানিক রূপান্তর অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাহিনীর পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে এই প্রত্যয় জানানো হয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দপ্তরের পাশাপাশি সারা দেশে বাহিনীর রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন স্তরের অনৈতিক চর্চা, অপেশাদারি ও জবাবদিহিহীনতার সংস্কৃতি জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বৈষম্য তৈরি করে। সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর প্রধান কর্তব্য।’ তিনি আরো উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আনসার ও ভিডিপির প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে, যার ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে তৃণমূল পর্যায়ে। সকল নেতিবাচক প্রতিবন্ধকতা পেরিয়ে বাহিনীটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সুসংহত অবস্থান তৈরি করছে বলেও তিনি জানান। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন প্রতিযোগিতা, আনসার ও ভিডিপি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা ও নতুন বাংলাদেশের রূপান্তরের অভিযাত্রা তুলে ধরে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এসব প্রামাণ্যচিত্রের শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক। অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন এআই ফিচার

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে।

মেসেজ লেখার সময় বানান ভুল কিংবা গুছিয়ে না বলার ঝামেলা থেকে মুক্তি দিতে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন এআই সুবিধা ‘মেটা এআই রাইটিং হেল্প’।

নতুন এই ফিচারটি ব্যবহারকারীর লেখার সহকারী হিসেবে কাজ করবে। মেসেজ টাইপ করার সময় টাইপ বক্সে একটি পেন্সিল আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই এআই ৩-৪টি ভিন্ন স্টাইলে লেখার সাজেশন দেবে।

কোন কোন স্টাইল পাওয়া যাবে?

প্রফেশনাল– অফিস বা কাজের যোগাযোগের জন্য

ফানি– বন্ধুদের সঙ্গে মজার চ্যাটে

সাপোর্টিভ– সহানুভূতিশীল বা উৎসাহমূলক বার্তার জন্য

প্রুফরিড– বানান ও ব্যাকরণ ঠিক করার জন্য।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার কেবলমাত্র সাজেশন দেবে, কোনো মূল বার্তা সংরক্ষণ করবে না। ফলে ব্যবহারকারীরা থাকবেন সম্পূর্ণ নিরাপদ ও প্রাইভেট।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

শিক্ষার্থীরা– শিক্ষককে ইমেইল বা এসাইনমেন্ট পাঠানোর সময়

অফিসকর্মী ও পেশাজীবীর – ক্লায়েন্ট বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগে

সাধারণ ব্যবহারকারী– যারা প্রতিদিন চ্যাট করেন কিন্তু সবসময় সঠিকভাবে প্রকাশ করতে পারেন না।

কীভাবে ব্যবহার করবেন?

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সর্বশেষ ভার্সন আপডেট করুন।

যেকোনো চ্যাট খুলে মেসেজ টাইপ করতে শুরু করুন।

টাইপ বক্সে থাকা পেন্সিল আইকনে ট্যাপ করুন।

পছন্দের স্টাইল (প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ বা প্রুফরিড) সিলেক্ট করুন।

এক ক্লিকেই পাঠিয়ে দিন স্টাইলিশ মেসেজ।

হোয়াটসঅ্যাপের মতে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার শুধু বার্তা লেখায় সাহায্য করবে না, বরং ব্যবহারকারীদের যোগাযোগকে করবে আরও সহজ, স্টাইলিশ ও প্রভাবশালী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন এআই ফিচার

আপডেট টাইম : ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫