ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

খালেদা জিয়ার জামিন বাতিল বিয়য়ে আদেশ ১৭ আগস্ট

বাঙালী কণ্ঠ নিউজঃ  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আদেশ দেয়া হবে ১৭ আগস্ট। সোমবার (০৭ আগস্ট) সকালে বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায় ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এর আগে ৭ আগস্ট মামলার কার্যক্রম শুরু হলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে আত্মপক্ষ সমর্থন কার্যক্রম পরিচালনা করতে আদালতকে অনুরোধ করেন। এ সময় বিচারক খালেদা জিয়ার জামিন কেন বাতিল  করা হবে না-এ বিষয়ে তার আইনজীবীদের কাছে আধা ঘণ্টার (দুপুর দেড়টা থেকে ২টা) মধ্যে লিখিত ব্যাখ্যা চান। পরে দুপুর ২টায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে একটি লিখিত ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় বলা হয়, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন। তিনি সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন। এরপর তিনি আর কখনও হাজিরায় অনুপস্থিত থাকবেন না। এ সময় বিচার চলাকালে আদালতের অনুমতি না নিয়ে বিদেশ যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারক। একই সঙ্গে আসামিপক্ষ মামলার বিচার কার্যক্রম বিলম্বিত করছে ও বিচার কাজে সহায়তা করছেন না বলে উল্লেখ করেন আদালত।  বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডন রয়েছেন। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদা জিয়ার জামিন বাতিল বিয়য়ে আদেশ ১৭ আগস্ট

আপডেট টাইম : ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭