ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

নিবন্ধন চেয়ে ১৮শ অনলাইন পত্রিকার আবেদন

সরকারের শর্ত মেনে নিবন্ধন পাওয়ার জন্য তথ্য অধিদফতরে আবেদন করেছে এক হাজার ৮০০ অনলাইন সংবাদমাধ্যম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন দেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অপসাংবাদিকতা রোধে সব অনলাইন সংবাদমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে গত বছরের নভেম্বরে আবেদন নেয়া শুরু হয়। শুরুতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও সময় বাড়ানো হয় চার দফা।

শেষ বার সময় বৃদ্ধির সময় ১৭ এপ্রিলের মধ্যে নিবন্ধন শেষ করতে বলা হলেও এখনও কেউ আবেদন করতে চাইল তা নেয়া হচ্ছে।

অনলাইন সংবাদমাধ্যম নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতাক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১ জুন পর্যন্ত এক হাজার ৮০০ আবেদন তারা পেয়েছেন। এর মধ্যে পত্রিকারগুলোর অনলাইন সংস্করণ এবং অনলাইন টেলিভিশনের আবেদনও রয়েছে।

অনলাইন গণমাধ্যম নিবন্ধনের আবেদন চেয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে।

সরকারের নিবন্ধন পাওয়ার জন্য অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে বলা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে ২ হাজার ৮১০টি দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও ষান্মাষিক পত্রিকা রয়েছে।

এ ছাড়া ৪৩টি বেসরকারি টেলিভিশনের সরকারি অনুমোদন রয়েছে। এর মধ্যে দুটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত রয়েছে, সম্প্রচারে আছে ২৪টি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নিবন্ধন চেয়ে ১৮শ অনলাইন পত্রিকার আবেদন

আপডেট টাইম : ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬