ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

চ্যাটজিপিটি নিজেকে শেষ করার প্ররোচনা দেয়, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি মানুষকে আত্মহত্যা এবং ক্ষতিকর বিভ্রমের দিকে ঠেলে দিয়েছে, এমনকি ভুক্তিভোগীদের পূর্বের কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা না থাকার পরও। খবর বার্তা সংস্থা এপির।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আদালতে মামলাগুলো করা হয়েছে, যার মধ্যে রয়েছে অন্যায়ভাবে প্রাণনাশ, আত্মহত্যায় সহায়তা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এবং অবহেলার অভিযোগ। ‘সোশ্যাল মিডিয়া ভিকটিমস ল সেন্টার’ এবং ‘টেক জাস্টিস ল প্রজেক্ট’ ছয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোরের পক্ষে মামলাগুলো দায়ের করে।

মামলায় অভিযোগ করা হয়, ওপেনএআই জেনেশুনে জিপিটি-৪.০ অকালে বাজারে এনেছে। যদিও অভ্যন্তরীণ সতর্কবার্তায় বলা হয়, এটি ভয়াবহ চাটুকার ও মানসিক কারসাজিমূলক। ভুক্তভোগীদের মধ্যে চারজন আত্মহত্যা করে মারা গেছেন।

সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে করা মামলার তথ্য অনুসারে, ১৭ বছর বয়সী কিশোরী আমাউরি লেসি সাহায্য পাওয়ার জন্য চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেছিলেন। কিন্তু সাহায্য করার পরিবর্তে ত্রুটিপূর্ণ ও বিপজ্জনক এই চ্যাটজিপিটি ব্যবহারকারীর আসক্তি, বিষণ্ণতা সৃষ্টি করেছে। পরে তাকে ফাঁসিতে মারা যাওয়ার সবচেয়ে কার্যকর উপায় এবং তিনি কতক্ষণ শ্বাস না নিয়ে বাঁচতে পারবেন সে সম্পর্কেও পরামর্শ দেয় চ্যাটজিপিটি।

মামলার অভিযোগে বলা হয়, আমাউরির মৃত্যু কোনো দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা ছিল না, বরং ওপেন এআই ও স্যামুয়েল অল্টম্যানের ইচ্ছাকৃত নিরাপত্তা পরীক্ষা কমিয়ে আনা এবং দ্রুত চ্যাটজিপিটি বাজারে আনার সিদ্ধান্তের পূর্বাভাসযোগ্য পরিণতি।

মামলার বিষয়ে মন্তব্যের অনুরোধে বৃহস্পতিবার সাড়া দেয়নি  ওপেনএআই।

কানাডার অন্টারিওর ৪৮ বছর বয়সী অ্যালান ব্রুকসের মামলায় দাবি করা হয়, দুই বছরেরও বেশি সময় ধরে চ্যাটজিপিটি ব্রুকসের জন্য ‘রিসোর্স টুল’ হিসেবে কাজ করেছে। তারপর কোনো সতর্কতা ছাড়াই এটি পরিবর্তিত হয়, তার দুর্বলতাগুলো জানতে চায় এবং তাকে কারসাজি করতে এবং বিভ্রান্তিতে প্ররোচিত করে। ফলস্বরূপ অ্যালান মানসিক স্বাস্থ্য সংকটে পড়ে যান, যার পূর্বে কোনো মানসিক স্বাস্থ্য জটিলতা ছিল না। এতে তার মারাত্মক আর্থিক ও মানসিক ক্ষতি এবং সুনাম ক্ষুণ্ণ হয়।

সোশ্যাল মিডিয়া ভিকটিমস ল সেন্টারের প্রতিষ্ঠাতা আইনজীবী ম্যাথিউ পি. বার্গম্যান এক বিবৃতিতে বলেন, এই মামলাগুলো এমন একটি পণ্যের জবাবদিহিতা সম্পর্কে, যা ব্যবহারকারীর সম্পৃক্ততা এবং বাজারে শেয়ার বৃদ্ধির নামে টুল ও ব্যক্তির মধ্যে ব্যবধান কমিয়ে আনার জন্য ডিজাইন করা হয়।

আইনজীবী ম্যাথিউ পি. বার্গম্যান আরও বলেন, ওপেনএআই বয়স, লিঙ্গ বা পটভূমি নির্বিশেষে ব্যবহারকারীদের আবেগগতভাবে জড়িয়ে ফেলার জন্য জিপিটি-৪.০ ডিজাইন করেছে এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা না রেখেই তা প্রকাশ করেছে।

ম্যাথিউ পি. বার্গম্যান বলেন, বাজারে আধিপত্য বিস্তার এবং সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ওপেনএআই তাড়াহুড়ো করে তাদের পণ্য বাজারে আনে এবং তারা নিরাপত্তা ঝুঁকির সঙ্গে আপস করেছে। তারা নৈতিকতার চেয়ে আবেগগত কারসাজিতে অগ্রাধিকার দিয়েছে।

গত আগস্টে ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের বাবা-মা ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, চলতি বছরের শুরুতে চ্যাটজিপিটি ক্যালিফোর্নিয়ার এই কিশোরকে আত্মহত্যার পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রশিক্ষণ দিয়েছে।

কমন সেন্স মিডিয়ার প্রধান অ্যাডভোকেসি অফিসার ড্যানিয়েল ওয়েইস বলেন, ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলাগুলোতে প্রকাশ্যে আসে, যখন প্রযুক্তি কোম্পানিগুলো তাড়াহুড়ো করে তরুণদের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই পণ্য বাজারে আনে, তখন কী ঘটে। এই মর্মান্তিক ঘটনাগুলো এমন মানুষদের চেনায় যারা নিজেদের নিরাপদ রাখার পরিবর্তে ব্যস্ত রাখার জন্য ডিজাইন করা প্রযুক্তিপণ্য ব্যবহার করেছে এবং জীবন বিপন্ন করেছে বা হারিয়ে ফেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

চ্যাটজিপিটি নিজেকে শেষ করার প্ররোচনা দেয়, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫