ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন বাংলাদেশি রাবাব ফাতিমা কিস্তির টাকার টেনশনেই বৃষ্টির দিনে রিকশা চালাই ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির

জিমিনিতে যুক্ত হলো নতুন এক আকর্ষণীয় ফিচার

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জিমিনিতে যুক্ত হলো নতুন এক আকর্ষণীয় ফিচার।

এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করে দেবে গুগল জেমিনাই। জিমিনির নতুন এআই টুল যুক্ত হচ্ছে ‘ক্যানভাসে’। যার মাধ্যমে এখন শুধু চ্যাটবট বা ছবি তৈরি নয়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবেন।

আপনি শিক্ষার্থী হোন কিংবা চাকরিজীবী, এ ফিচার আপনার জীবন অনেক সহজ করে দেবে। আর্টিকেল বা রিসার্চ পেপার আপলোড করুন, আর তারপর ছোট্ট একটা প্রম্পট লিখুন।

ব্যস, মুহূর্তের মধ্যে আপনার নথি থেকে মূল তথ্যগুলো বিশ্লেষণ করে জিমিনিই নিজেই তৈরি করবে স্লাইড। এ স্লাইডগুলো একটি নির্দিষ্ট থিম এবং প্রাসঙ্গিক ছবি সহই তৈরি হয়ে যাবে। ফলে আপনাকে একেবারে শুরু থেকে কাজ শুরু করতে হবে না।

যেমন-আপনি লিখতে পারেন: ‘জলবায়ু পরিবর্তনের উপর একটি শিক্ষামূলক প্রেজেন্টেশন তৈরি করুন’।

নতুন এ এআই মডেল ব্যবহারকারীর পরিশ্রম কমানোর জন্যই তৈরি করা হয়েছে। একটি ১২-স্লাইডের প্রোডাক্ট লঞ্চ ডেক থেকে শুরু করে একটি ৬-স্লাইডের কেস স্টাডি, সবই হবে চোখের পলকে। ক্লাসের নোট বা রিসার্চ ডকুমেন্ট আপলোড করে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন শিক্ষার্থীরা। কোনো সেল রিপোর্ট বা প্রচারের রিপোর্ট থেকে সহজেই তৈরি করা ফেলা যাবে একাধিক স্কাইড সমন্বিত একটি প্রেজেন্টেশন।

জিমিনিইতে তৈরি হওয়া প্রেজেন্টেশন সরাসরি গুগল স্লাইডে এক্সপোর্ট করা যাবে। সেখানে আপনি নিজের মতো বদলে নিতে পারবেন বা সহকর্মীদের সঙ্গেও কোলাবোরেশন করতে পারবেন। গুগল নিশ্চিত করেছে যে এ ক্ষমতাটি প্রথমে প্রো গ্রাহকদের জন্য চালু হচ্ছে। তবে খুব শিগগির অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যক্তিগত এবং ওয়ার্কস্পেস অ্যাকাউন্টের সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

জিমিনিতে যুক্ত হলো নতুন এক আকর্ষণীয় ফিচার

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫