ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

দুই মাস বন্ধ থাকার পর আবারও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুই মাস বন্ধ থাকার পর ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এবার সাধারণ জনগণও স্বল্পমূল্যে টিসিবির তিনটি প্রধান পণ্য—সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল—ক্রয় করতে পারবেন।

আজ ১৫ নভেম্বর শনিবার থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে পরবর্তী ১৪ দিন, প্রতিদিন (শুক্রবার বাদে) নির্দিষ্ট সময়ে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হবে, যাতে বাড়তি ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট এলাকার মানুষ পণ্য সংগ্রহ করতে পারেন।

শুক্রবার (১৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলা ট্রাকের মাধ্যমে বিক্রির ফলে কার্ডধারীদের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীও স্বল্পমূল্যের পণ্য পেতে পারবেন। এক ব্যক্তি সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। নির্ধারিত মূল্য হলো—সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি কেজিপ্রতি ৮০ টাকা এবং মশুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ৬১টি ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

দুই মাস বন্ধ থাকার পর আবারও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট টাইম : ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫