ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ভূমিকম্পের পর আজহারীর সতর্কবার্তা

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ও আশপাশের অঞ্চলে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল, এবং এর কেন্দ্রবিন্দু ছিল নরসিংদীর মাধবদী, ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং বাংলাদেশসহ ভারতের কিছু অংশেও তা অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর থেকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই পরিস্থিতিতে ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের তাৎপর্য নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, “আজকের ভূমিকম্পের তীব্রতা যদি আরও বেশি হত, অনেকের শেষ আমল হিসেবে ফজরের নামাজই হতে পারত না। এখনই সুযোগ আছে নিজের অবস্থার উন্নতি করার।”

আজহারী আরও কুরআনের সূরা মুলক থেকে একটি আয়াত উদ্ধৃত করেছেন, “তোমরা কি নিশ্চিত যে, আসমানে থাকা আল্লাহ তোমাদেরসহ এই পৃথিবীকে ধ্বংস করবেন না, আর তা হঠাৎ থর থর করে কাঁপতে থাকবে?”

তিনি মন্তব্য করেছেন, এই সতর্কবার্তাকে ব্যক্তিগতভাবে উপলব্ধি করে সময়মতো নিজেদের শুধরে নেওয়া জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

ভূমিকম্পের পর আজহারীর সতর্কবার্তা

আপডেট টাইম : ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫