ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মোবাইল প্যাকেজে ‘প্রতারণা’ খতিয়ে দেখতে বিটিআরসিকে নির্দেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ মোবাইল ফোন অপারেটরদের প্যাকেজে ‘প্রতারণা’ ও কলড্রপের বিষয়টি খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

একইসঙ্গে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- সে ব্যাপারেও প্রতিবেদন দিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মাজেদা ইয়াসমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসি চেয়ারম্যানকে পাঠানো হয়।

প্রায় দুই বছর আগে মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের ডেকে নিয়ে কলড্রপসহ গ্রাহক ভোগান্তির বিষয়গুলো তুলে ধরে ‘অবিচার’ বন্ধের তাগিদ দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে মোবাইল ফোন অপারেটরদের বিভিন্ন প্যাকেজের শর্ত যাচাই করে প্রতিবেদন দিতে আগামী ৩১ আগস্ট সময় বেঁধে দেয়া হয়েছিল।

মঙ্গলবার পাঠানো চিঠিতে বলা হয়, মোবাইল ফোন অপারেটররা বিভিন্ন সময় বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ অফার দিচ্ছে। কিন্তু এসব প্যাকেজ নিয়ে ভোক্তারা নানা অভিযোগ উত্থাপন করে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মোবাইল প্যাকেজে ‘প্রতারণা’ খতিয়ে দেখতে বিটিআরসিকে নির্দেশ

আপডেট টাইম : ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭