ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে রাজপথে নামবে সরকারবিরোধী জোট সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ভাইরাল চাকরির বয়স বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

অ্যান্ড্রয়েডের লাইভ-ভিডিও শেয়ারে যুক্ত হলো নতুন সুবিধা

আন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। বিপদের সময় বা জরুরি পরিস্থিতিতে বর্তমানের তুলনায় আরও দ্রুত সহায়তা পেতে এ সুবিধা যুক্ত করেছে গুগল।
গুগলের তথ্যমতে, ইমার্জেন্সি লাইভ ভিডিও সুবিধার আওতায় ফোনকলে কথা বলার সময় জরুরি সেবাদানকারী কর্মীরা চাইলে লাইভ ভিডিও শেয়ার করার অনুরোধ পাঠাতে পারবেন।
‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ নামের সুবিধাটি কাজে লাগিয়ে জরুরি সেবার নম্বরে ফোনকল বা বার্তা পাঠানোর সময় ব্যবহারকারীরা নিজেদের আশপাশের দৃশ্য সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবেন।
অনুরোধ পাওয়ার পর ব্যবহারকারীর স্মার্টফোনের পর্দায় একটি বাটন দেখা যাবে। বাটনটিতে একবার চাপ দিলে সঙ্গে সঙ্গে লাইভ ভিডিও সম্প্রচার শুরু হবে, যা জরুরি সেবাদানকারী কর্মীরা সরাসরি দেখতে পারবেন।
ভিডিও দেখে তারা আশপাশের পরিবেশ মূল্যায়ন করতে পারবেন এবং প্রয়োজনে সিপিআরের মতো জরুরি চিকিৎসাসংক্রান্ত নির্দেশনা আরও স্পষ্ট ও নির্ভুলভাবে দিতে পারবেন।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, এই সুবিধা শুধু জরুরি ফোনকলের ক্ষেত্রেই নয়, জরুরি বার্তা আদান-প্রদানেও সময়ও কার্যকর হবে। ব্যবহারকারীদের গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভিডিও সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা থাকবে। একই সঙ্গে এই সুবিধার পরিসর বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থার সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

অ্যান্ড্রয়েডের লাইভ-ভিডিও শেয়ারে যুক্ত হলো নতুন সুবিধা

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫