বাঙালী কণ্ঠ নিউজঃ গাছের কতটা আলো, পানি ও পুষ্টির প্রয়োজন- কিছু স্বয়ংক্রিয় প্রক্রিয়া তা দেখিয়ে দেয়। এক রোবট সিস্টেম নির্দিষ্ট চারাগাছের স্থানান্তর, পরিমাপ ও এক্সরে করে। কোন গাছের মধ্যে উৎপাদনশীলতার কতটা সম্ভাবনা লুকিয়ে রয়েছে, এভাবে তা চিহ্নিত করা যায়। ড. আন্দ্রেয়াস ম্যুলার এ বিষয়ে বলেন, এমন প্রযুক্তি রয়েছে, যা দিয়ে গাছপালা ও তাদের ক্ষমতা পরিমাপ করা যায়। অর্থাৎ গোটা বিশ্বে বিজ্ঞানীরা বিশেষ কৌশল বা প্রযুক্তির সাহায্যে সেই গাছ আদর্শ করে তুলতে যেসব পদক্ষেপ নিয়েছেন, আমরা তার প্রভাব খতিয়ে দেখতে পারি। সেই প্রভাবই চাওয়া হয়েছিল কিনা, বুঝতে পারি। ঠিকমতো পুষ্টি পেলে গাছপালা বেড়ে ওঠে। গবেষকরা হাইটেক রোবট কাজে লাগিয়ে আদর্শ পরিবেশ নির্ধারণ করতে পারেন। কোন গাছের ঠিক কতটা পানি, সার ও আলোর প্রয়োজন- সিস্টেম তা শিখে নিতে পারে। ক্যামেরার মাধ্যমে রোবট মালি গাছ পর্যবেক্ষণ করে, গাছের বৃদ্ধি নথিভুক্ত করে এবং সেই গাছের আদর্শ চাহিদা স্থির করে। রোবট তার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এত কিছু শিখে ফেলেছে, এখন সে তার স্রষ্টাকেই টেক্কা দিতে পারে। সে বিশেষজ্ঞদের তুলনায় গাছের আরও ভালো দেখাশোনা করতে পারে। এখন ওই গবেষকরাই তার কাছে শিক্ষা নিচ্ছেন। কারণ তার প্রতিভার ফলে প্রায় ১২ শতাংশ উন্নত বেশি শস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। মানুষের চিকিৎসার মতো গাছপালার ক্ষেত্রেও রেজোনেন্স টোমোগ্রাফি একেবারে নতুন জ্ঞান তুলে ধরছে। জীবন্ত গাছ কীভাবে পানি ও পুষ্টি গ্রহণ করছে, তা সরাসরি দেখা যাচ্ছে। গবেষকরা শুধু পাতার মধ্যে নয়, মাটির নিচে গাছের বৃদ্ধির প্রক্রিয়াও দেখতে চান।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
গাছের চাহিদা বোঝে যন্ত্র
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
- 429
Tag :
জনপ্রিয় সংবাদ


























