ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ভাতা নিয়ে বড় সুখবর পেলেন মুক্তিযোদ্ধারা

প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে জমা না হওয়ায় তৈরি হওয়া জটিলতা কেটে গেছে।

আগামীকাল সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে সব সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সাধারণত প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভাতার টাকা ব্যাংকে জমা হয়। সেই নিয়ম অনুযায়ী, গত ২৯ জানুয়ারি টাকা জমা হওয়ার কথা ছিল।

কিন্তু ওই দিন টাকা জমা না হওয়ায় এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আজ (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও টাকা না আসায় দুশ্চিন্তা আরও বাড়ে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী গণমাধ্যমকে জানান, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংকে পৌঁছাতে পারেনি। ফলে সুবিধাভোগীরা সাময়িক জটিলতায় পড়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে সেই ত্রুটি সংশোধন করা হয়েছে। আমরা আশা করছি আগামীকালের (সোমবার) মধ্যে সব সুবিধাভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণের এই প্রক্রিয়াটি এখন ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ভাতা নিয়ে বড় সুখবর পেলেন মুক্তিযোদ্ধারা

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬