ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ভোট নিয়ে সতর্ক করে পরীমণিকে হত্যার হুমকি

ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। কেউ একজন বিদেশি একটি অজানা নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। একই সঙ্গে অভিনেত্রীকে অকথ্য ভাষায় গালাগালও করা হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করে বিষয়টি জানান তিনি।

পরীমণির দাবি, হঠাৎ করেই অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করার পরই অন্য প্রান্ত থেকে গাআগাল শুরু করে। পরে বিষয়টি আরো ভয়ংকর রূপ নেয়।

পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে আমাকে সতর্ক করেন। একপর্যায়ে গুলি করে হত্যা করার হুমকি দেন।’

এ ঘটনায় আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে জানান এই অভিনেত্রী। তবে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি পরীমণি।

উল্লেখ্য, পরীমণি অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়াও ‘গোলাপ’ শিরোনামের একটি ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ভোট নিয়ে সতর্ক করে পরীমণিকে হত্যার হুমকি

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬