ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

বাঁচতে চান ক্যানসার আক্রান্ত বিসিএস ক্যাডার ও শিক্ষক সাজু

সফিকুল ইসলাম সাজু ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে কর্মরত আছেন। , সদাহাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত এই শিক্ষক তার কর্মস্থল ও নিজ এলাকায়  মানুষটি পরোপকারী হিসেবে পরিচিত। শ্রেণিকক্ষে সাহস ও অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত  জনপ্রিয় শিক্ষক ‘সাজু স্যার’। কিন্তু সবার প্রিয় সেই অধ্যাপক সফিকুল ইসলাম সাজু এখন নিজের জীবনের সবচেয়ে নির্মম সত্যের সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েছেন। হঠাৎ গত মাসে তাঁর প্যানক্রিয়াটিক (অগ্ন্যাশয়) ক্যানসার ধরা পড়ে। মরণব্যাধি এই রোগের ব্যয়বহুল চিকিৎসার খরচের কাছে আজ অনেকটাই অসহায় হয়ে পড়েছে পরোপকারী এই মানুষটি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে বাঁচাতে প্রয়োজন প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকা।

পেশায় কলেজের সহকারী অধ্যাপক সাজুর কাছে এই বিশাল খরচের ধাক্কা সামলানোর কোনো উপায় নেই বলে সারেজমিনে নিশ্চিত হওয়া গিয়েছে। অথচ দুই সন্তানের জনক সাজুর সাজানো গোছানো জীবনটা বেশ ভালোই চলছিল। কিন্তু গত কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বর্তমানে সাজুর ক্যান্সার চতুর্থ স্টেজে রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে তাকে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দ্রুত ও আরও উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ভারত অথবা থাইল্যান্ডে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সেখানে এই চিকিৎসার জন্য কমপক্ষে ৬০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু একজন সাধারণ কলেজ শিক্ষকের পক্ষে একা এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে শিক্ষক সফিকুল ইসলাম সাজু ও তার পরিবার চিকিৎসার সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। সবার সম্মিলিত একটু সহযোগিতাই পারে এই শিক্ষককে নতুন জীবন ফিরিয়ে দিতে; যার মাধ্যমে আবারও হাসি ফুটবে তার অবুঝ দুটি সন্তান, স্ত্রী এবং পরিবারের সদস্যদের মুখে।

চিকিৎসায় সহায়তা পাঠানোর ঠিকানা:

শিক্ষক সফিকুল ইসলাম সাজুর চিকিৎসায় সরাসরি আর্থিক সহায়তা পাঠানো যাবে নিচের অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং নম্বরগুলোতে:

মোবাইল ব্যাংকিং (পার্সোনাল): 

বিকাশ ও নগদ: 01701300500

ব্যাংক অ্যাকাউন্ট:

হিসাবের নাম: MD Safikul Islam

ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি

শাখা: Kalamunshi Bazar Branch (কবিরহাট, নোয়াখালী)

Saving AC No: 3814101012672 

রাউটিং নম্বর: 200751270 

বিঃদ্রঃ টাকা পাঠানোর তথ্য একুশে টেলিভিশনের নিরীক্ষণে সঠিক পাওয়া গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

বাঁচতে চান ক্যানসার আক্রান্ত বিসিএস ক্যাডার ও শিক্ষক সাজু

আপডেট টাইম : এক ঘন্টা আগে