ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল

বিশ্বকাপ ফুটবলে নিজেদের সেরা সাফল্যের পর শুক্রবার দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেয়েছে মিশর জাতীয় দল।

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর মিসরের উত্তরাঞ্চলীয় শহরে অবস্থিত ‘এল-আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে’ অবতরণ করেন দেশটির জাতীয় ফুটবল দল।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বের হওয়ার পর আলামেইন শহরের রাস্তায় জড়ো হয়ে মিশরীয় জাতীয় দলকে স্বাগত জানান হাজার হাজার সমর্থক।

ছাদখোলা বাসে চড়ে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। এসময় ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তারা।

জাতীয় পতাকা ও দেশাত্মবোধক গানের সাথে ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’-লেখা ব্যানারে ভরে যায় পুরো এলাকা।

বিশ্বকাপে প্রথম পর্বে ৩ ম্যাচ খেলে ১টিতে জয় ও ২টিতে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে নক আউট পর্বের টিকিট পায় মিশর। এর আগে আগে তিনবার বিশ্বকাপে অংশ নিলেও জয়ের মুখ দেখেনি তারা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পায় মিশর।

শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ১৬তে ওঠে মোহাম্মাদ সালাহর নেতৃত্বাধীন দলটি। এরপর শেষ ষোলোতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। পরের ১৩ মিনিটে তিন গোল হজম করে ম্যাচ হারে তারা।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্নও তুলে মিশর।

-বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল

আপডেট টাইম : ২ ঘন্টা আগে