ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজের বিমান ভাড়া কমবে আরও ২৫ হাজার টাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হাজীদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরও বিভিন্ন সুবিধা নিশ্চিত করার জন্য আলোচনা চলছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। এ লক্ষে বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০২৬ সালে সুন্দরভাবে হজ্জ পালন সম্পন্ন হয়েছে, ২০২৭ সালে তার চেয়ে যাতে বেশি সুন্দরভাবে হজ্জ কার্যক্রম সম্পন্ন করা যায় তা সরকারের চাওয়া। কাজ করতে গিয়ে ছোট খাটো কিছু ভুলত্রুটি হতেই পারে। কিন্তু কোনোভাবেই দুর্নীতি ও প্রতারণা সহ্য করা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

হজের বিমান ভাড়া কমবে আরও ২৫ হাজার টাকা

আপডেট টাইম : ২ ঘন্টা আগে