ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা

এলাকাবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি গর্ভবতী নারীর স্বাস্থ্য সুরক্ষার অন্যতম নির্ভরযোগ্য স্থান ছিল কুমারজানী কমিউনিটি ক্লিনিক। দরিদ্র মানুষজন বিনামূল্যে কিছু ওষুধও পেত এখান থেকে। তাই অর্থের পাশাপাশি সাশ্রয় হতো সময়ের। অথচ গত কয়েক মাস ধরে কমিউনিটি ক্লিনকটি নিজেই দুর্দশাগ্রস্ত।

নিচু স্থানে স্থাপিত হওয়ায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এই ক্লিনিকটি। আর বেশি বৃষ্টি হলে তো কথাই নেই। চারপাশে এত পানি জমে যায়, যে সেখানে ঢোকার মতো অবস্থাই আর থাকে না। ফলে তালাবদ্ধ থাকে দরিদ্র বান্ধব এই সেবা প্রতিষ্ঠানটি।

স্থানীয়দের অভিযোগ, বছরের প্রায় অর্ধেক সময় এটি জলাবদ্ধতার কবলে থাকে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় জলাবদ্ধতা স্থায়ী হয়। এতে দীর্ঘদিন ধরে স্থানীয়দের স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয়রা দ্রুত ক্লিনিকটির চারপাশ ভরাট করে উঁচু করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা অথবা প্রয়োজন হলে অপেক্ষাকৃত উঁচু স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, ‘কুমারজানী কমিউনিটি ক্লিনিকসহ ৪/৫টি ক্লিনিক নিচু স্থানে রয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা

আপডেট টাইম : এক ঘন্টা আগে