ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন করায় টিকটককে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (কোপ্পা) লঙ্ঘনের অভিযোগে মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে তারা মোট ৪০০ মিলিয়ন (৪০ কোটি) মার্কিন ডলার পরিশোধ করতে সম্মত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মার্কিন বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

দেশটির বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, চুক্তির অংশ হিসেবে টিকটক তাৎক্ষণিকভাবে ৩০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। বাকি ১০০ মিলিয়ন ডলার তাদের পূর্বসূরি প্রতিষ্ঠান ‘মিউজিক্যালি’র বিরুদ্ধে থাকা পূর্বের সম্মতিসূচক আদেশটি বাতিল হলে প্রদান করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের গোপনীয়তা আইন সংক্রান্ত মামলায় আদায় করা জরিমানাগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ অর্থ আদায়ের ঘটনা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রচলিত ‘কোপ্পা’ আইন অনুযায়ী, মা-বাবার সম্মতি ছাড়া ১৩ বছরের কম বয়সি শিশুদের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) যৌথভাবে টিকটকের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, মা-বাবার অনুমতি ছাড়া শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহারের মাধ্যমে লাখ লাখ শিশুর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে অ্যাপটি। এমনকি ১৩ বছরের কম বয়সিদের জন্য তৈরি বিশেষ ‘কিডস মোড’ থেকে ব্যবহারকারীদের ইমেইল ঠিকানাসহ নানা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছিল।

এর আগে ২০১৯ সালেও মিউজিক্যালির বিরুদ্ধে একই ধরনের মামলা করেছিল মার্কিন কর্তৃপক্ষ। ২০১৭ সালে ‘বাইটড্যান্স’ মিউজিক্যালি কিনে নিয়ে পরবর্তীতে তা টিকটকের সঙ্গে যুক্ত করে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টিকটকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন করায় টিকটককে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬