আমরা যদি স্কুলের পলিসি (নিয়ম) করে দিই, ক্লাসরুমে টিকটক করা যাবে না। তাহলে সেটি অন্যায় হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিদ্যালয়ে শিক্ষকরা টিকটক করতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী, ‘দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। আপনার ফ্রি টাইমে (অবসর সময়ে) কী করবেন, বিষয়টি আপনার ব্যক্তিগত বিষয়। আমরা যদি স্কুলের পলিসি করে দিই, ক্লাসরুমে টিকটক করা যাবে না। তাহলে সেটা অন্যায়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বেতন কোনো ‘ইস্যু নয়’। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মাত্র সাত মাসের। এখানে যারা আছেন, তাদের বেশির ভাগের অভিজ্ঞতা ৭, ১৭, ২৭ বছরের। তাই আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই তর্ক করব না, আপনাদের কাছ থেকে শিখতেই এসেছি। তবে সাত মাসে আমি পরিসংখ্যানের জায়গা থেকে প্রাসঙ্গিক সংখ্যাগুলো দেখে ফেলেছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে একজন প্রাথমিক শিক্ষক ন্যূনতম স্নাতক শেষ করে চাকরির পরীক্ষা দিয়ে কর্মস্থলে যোগ দেন এবং সরকারি বেতন কাঠামোর ১৩তম গ্রেডে বেতন-ভাতা পান। নতুন বেতন কাঠামো অনুযায়ী এ পদে মূল বেতন ২৪ হাজার টাকা। এতদিন পেয়ে আসছিলেন ১১ হাজার টাকা করে, যেখানে অন্য ভাতাদি মিলে ২০ হাজার টাকার নিচে তাদের বেতন শুরু হতো।’

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























