ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ গঠনে সরকারের সাথে বিরোধীদলকে একসাথে কাজ করতে হবে। বিরোধী দল সংসদে যাই বলুক না কেন সংসদের বাইরে তারা সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাতে ৯১ সালে শেখ হাসিনার সরকারকে এক মিনিটও শান্তিতে থাকতে না দেয়ার ঘোষণার কথা মনে পড়ে। বিরোধীদল যেভাবে লংমার্চ করছে এবং সরকারকে ফেলে দেয়ার ঘোষণা দিয়েছে তাতে বোঝা যায় তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে।

তিনি আরও বলেন, বিরোধীদলের কর্মসূচি দেশের জনগণ পছন্দ করছে না। মানুষ এরকম সহিংস আর কিছু দেখতে চায় না। তারা ৫ বছর পর পর নির্বাচন দেখতে চায়। বিএনপি দেশকে শাসন করার দায়িত্ব নেয়নি বরং সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিরোধীদল মনে করছে হুমকি ধমকি দিলে হয়ত সরকার পড়ে যাবে। নাশকতা ও হুমকি ধমকি দেওয়ার রাজনীতি আর চলবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে