ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধারাবাহিক বোমা বিস্ফোরণ, নাশকতা ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিরোধী দলও হাত গুটিয়ে বসে থাকবে না।

বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতা ও হামলার ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। আর্মি গল্ফ ক্লাব, এসবির সদর দপ্তরের সামনে ও থানার ফটকে ককটেল বিস্ফোরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজও সেখানে দুজন আহত হয়েছেন।

এ ছাড়া পার্বত্য সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এক তরুণ সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং সরকারি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার বিষয়েও উদ্বেগ জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করছে। এরপরও এতগুলো নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। কয়েকজনকে সাধারণ মানুষ ধরে দিলেও সংশ্লিষ্ট বাহিনীগুলোর কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা মন্ত্রণালয়কে কার্যত অকার্যকর মনে হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতার সমালোচনা করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজ থেকে কোনও বক্তব্য দেননি। বর্তমান পরিস্থিতির বিষয়ে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াতে পারে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জাতির সামনে স্পষ্ট বক্তব্য তুলে ধরার দাবি জানান তিনি।

বক্তব্যে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও তোলেন জামায়াত আমির। তিনি বলেন, সরকারি দলের একজন প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে শাসানোর সুরে কথা বলেছেন। অন্যদিকে একটি গোয়েন্দা সংস্থা থেকেও বিরোধী দলের এক সংসদ সদস্যকে জামায়াত ছাড়ার জন্য চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, একটি গোয়েন্দা সংস্থার সদস্যের এ ধরনের চাপ দেয়ার অধিকার আছে কি না। দেশ আবার সাড়ে ১৫ বছরের পুরোনো অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির বলেন, তাদের সন্তানদের রক্ত এখনো শুকায়নি। সেই রক্তের ওপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায় বিরোধী দল নেবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে। তবে দেশের সংকট উত্তরণে সরকার আন্তরিকভাবে সহযোগিতা চাইলে বিরোধী দল সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির

আপডেট টাইম : এক ঘন্টা আগে