ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ফিরতি হজ ফ্লাইট শুরু বুধবার

বাঙালী কণ্ঠ নিউজঃ পবিত্র হজ শেষ হয়েছে। এবার হাজিদের দেশে ফেরার পালা। আজ বুধবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট বুধবার থেকে শুরু হয়ে চলবে আগামী এক মাস। শেষ হবে ৫ অক্টোবর।

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী। ভিসা পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি ৩৬৭ জন। বাংলাদেশ বিমানের ১৬৯টি ফ্লাইটে ৬৪ হাজার ৮৭৩ জন হাজি ফিরবেন দেশে। বাকিরা ফিরবেন সাউদিয়া এয়ারে। ইতিমধ্যে প্রত্যেক হাজির জন্য ৫ লিটার করে জমজমের পবিত্র পানি ঢাকায় নিয়ে আসা হয়েছে, হাজিরা দেশে ফিরলে তা বিমানবন্দর থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে।

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ঢাকা থেকে যাত্রার পূর্বে হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের বোর্ডিং কার্ড দিয়ে দিয়েছে।

প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক ২টি ব্যাগে ৪৬ কেজি মালামাল আনতে পারবেন। বিজনেস ক্লাসে সর্বাধিক ২টি ব্যাগে ৫৬ কেজি মালামাল বহন করতে পারবেন। কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে রাখতে পারবেন হজযাত্রীরা। তবে কোনোভাবেই প্রতি পিস ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হতে পারবে না।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ জানান, চলতি মৌসুমে বিমানের পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৫৯৯ জন; কিন্তু বিমান অতিরিক্ত ১২৭৪ জন হজযাত্রী নিয়েছে। বিমান নিজস্ব সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজের পাশাপাশি ৪০৬ আসনের লিজের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ব্যবহার করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ফিরতি হজ ফ্লাইট শুরু বুধবার

আপডেট টাইম : ০১:০১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭