ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

‘তুই সদ্য ফোটা ফুল’ পরীর

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘তুই সদ্য ফোটা ফুল, তোর রেশমি কালো চুল’ শিরোনামের গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। রোমান্টিক ঘরানার গানটি দেখা যাবে ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায়। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ।
আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। ‘তুই সদ্য ফোটা ফুল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রুপম ও তানজিল রুমা। জসিম উদ্দিন জাকিরের কথায় গানটির সুর করেছেন রুমি সেন।
নির্মাতা রানা বলেন, কিছুদিন পর বিপিএল খেলা। তাই সিনেমাটি ২২ ডিসেম্বর সারাদেশে মুক্তি দেব। এর শুটিং অনেক আগেই শেষ করেছি। মাঝে চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল না বলে সেন্সরে জমা দেওয়া হয়নি। সিনেমাটি সেন্সর বোর্ড দেখে খুব প্রশংসা করেছে। এ সিনেমায় পরীমনি ও জেফ দারুণ অভিনয় করেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। এতে মোট পাঁচটি গান রয়েছে। জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

‘তুই সদ্য ফোটা ফুল’ পরীর

আপডেট টাইম : ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭