ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সৌদিতে ডিজিটাল সেবাকেন্দ্র ইডিসি

বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদি আরবের বাংলাদেশি প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার জন্য বাংলাদেশ দূতাবাস জেদ্দা কনস্যুলেটর উদ্যোগে একসেস টু ইনফরমেশন (এ টু আই)-এর  আওতায় ‘এক্সপ্যাট্রিয়েটস ডিজিটাল সেন্টার’ (ইডিসি) নামে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

গত ১৬ অক্টোবর সন্ধ্যায় জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাসে পরীক্ষামূলকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বোরহান উদ্দিন, প্রকল্পটির ইনোভেশন স্পেশালিস্ট উপ-সচিব সাহিদা সুলতানা।

অনুষ্ঠানে একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের ইনোভেশন টিমের প্রধান ও যুগ্ম-সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের অধীনে তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ  সেবাকেন্দ্র চালু করা হয়েছে।

এই সেবাকেন্দ্র থেকে বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন নথির প্রত্যয়নপত্র, অভিযোগ দাখিল, প্রবাসে স্বজনদের মৃত্যু হলে সমাহিত করা ও প্রত্যাবর্তন অনাপত্তিপত্র দাখিল, পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট, ভ্রমণ ভিসার আবেদন, নিবন্ধসেবাসহ দূতাবাসের সকল কার্যক্রম সেবাকেন্দ্র থেকে করিয়ে নিতে পারবেন  বলে জানান উদ্যোক্তারা।

এছাড়াও দেশটির মদিনা ও দাম্মামে দুটি ডিজিটাল সেন্টার চালু হবে অচিরেই। এ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রতিটি উপজেলার, প্রবাসে অবস্থানরত সকল নাগরিক তথ্য প্রযুক্তির আওতাধীন আসবে বলে জানান জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল বোরহান উদ্দিন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সারতাজুল আলম ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সৌদিতে ডিজিটাল সেবাকেন্দ্র ইডিসি

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭